ঘূর্ণিঝড় আম্পান সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১১:৫৫ পিএম

ঘূর্ণিঝড় আম্পান সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার সাইক্লোন আম্পান এর কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি সব সময় মনিটরিং করছেন বলে জানিয়েছেন তার প্রেস ইউং।মঙ্গলবার (১৯ মে) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ইহসানুল করিম। এ সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও এই ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

তবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেতই দেখিয়ে যেতে বলা হয়েছে।