করোনা আক্রান্ত হলেন এহেছানুল হায়দার চৌধুরী বাবুল

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১১:১৪ পিএম

করোনা আক্রান্ত হলেন এহেছানুল হায়দার চৌধুরী বাবুল এহেছানুল হায়দার চৌধুরী বাবুল

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাউজান উপজেলার চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার রেজাল্ট পজেটিভ আসে বলে জানায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, মঙ্গলবার বিআইটিআইডিতে ২৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ৫৮ জনের। এর মধ্যে ৫৪ জন চট্টগ্রাম। বাকি চারজনের মধ্যে নোয়াখালীর ১ জন, লক্ষীপুরের ৩ জন।

চট্টগ্রামে নতুন শনাক্তদের মধ্যে ৪৪ জন নগরের বাসিন্দা। বাকি ১০ জনের মধ্যে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়িতে ১ জন করে, বাঁশখালীতে ২ জন এবং সীতাকুণ্ড উপজেলার ৫ জন আছেন।