নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১০:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে ২টি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৪৫৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৩৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। মঙ্গলবার (১৯ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
২টি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)
চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৬২ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৫৮ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৪৪ জন। ১৪ জনের মধ্যে রাউজান ১জন, হাটহাজারী ১জন ফটিকছড়ি ১জন, বাঁশখালী ২জন,সীতাকুণ্ড ৫জন, নোয়াখালীর ১ জন ও লক্ষীপুরের ৩ জন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ১৯৫ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৭৪ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৭১ জন। ৩ জনের মধ্যে পটিয়া ১জন ও সন্ধীপ ২জন।
এদিকে আজ সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.