আম্পানের ‘মহাবিপদ’ সংকেত বুধবার সকালে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১০:১১ পিএম

আম্পানের ‘মহাবিপদ’ সংকেত বুধবার সকালে ছবি: ইন্টারনেট

ঘূর্ণিঝড় আম্পান উপকূলের দিকে ধেয়ে আসায় বুধবার (২০ মে) সকাল ৬ টায় মহাবিপদ সংকেত জারি করা হবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মঙ্গলবার (১৯ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে উপকূলীয় এলাকায় ঝুঁকিতে থাকা ২০ থেকে ২২ লাখ লোককে আশ্রয় কেন্দ্রে আনা হবে। সকালের পর আর কাউকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হবে না। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কোন জেলায় কতজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে তার জন্য কন্ট্রোল রুম থেকে জানছি। রাত ৮টার মধ্যে সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে।