করোনা চিকিৎসায় তৈরি চট্টগ্রামের হলিক্রিসেন্ট

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৯ , ০৫:৫২ পিএম

করোনা চিকিৎসায় তৈরি চট্টগ্রামের হলিক্রিসেন্ট ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসে চিকিৎসায় হলিক্রিসেন্ট হাসপাতালকে চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে সরকারি ব্যবস্থাপনায় এ হাসপাতালটি করোনার চিকিৎসায় সেবায় উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

চট্টগ্রামে বিদ্যমান করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি সিটিজেন নিউজকে বলেন, ১১টি আইসিইউ বেড সম্বলিত ১০০ বেডের এই হাসপাতালটি জেনারেল হাসপাতালের কোভিট ইউনিট-২ হিসেবে পরিচালিত হবে। রোস্টার করে এখানে সরকারিভাবে চিকিৎসক-নার্স ও জনবল দেয়া হবে।

হলিক্রিসেন্ট হাসপাতালটি প্রাইভেট ক্লিনিক অ্যাসিয়েশনের অর্থায়নে ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে।