ভারতে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত

 তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১১:৩৭ এএম

ভারতে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত ছবি: ইন্টারনেট

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত হয়েছে। সোমবার (১৮ মে) রাতে প্রদেশের মাহোবা জেলার ঝাঁসি-মির্জাপুর মহাসড়কে শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন।

পুলিশ জানায়, ট্রাকের চাকা ফেটে সেটি উল্টে যায়। ওই শ্রমিকেরা বিহার ও উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। দিল্লিতে কাজ করতে যাওয়া শ্রমিকরা নিজ বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গণমাধ্যমের খবর অনুযায়ী, নিজ এলাকায় ফিরতে এখনো প্রায় ২০ লাখ শ্রমিক রাস্তায় অবস্থান করছে । সরকার, এদের আনতে বাস ও ট্রেনের ব্যবস্থা করেছে বললেও, তা খুব একটা কাজে আসছে না।