পরীক্ষা ২২২ জনের; পজেটিভ ৫৬

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১০:২৮ পিএম

পরীক্ষা ২২২ জনের; পজেটিভ ৫৬ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে তিনটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ২২২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৫৬ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সোমবার (১৮ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিন গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ১২৪ জনের। তার মধ্যে পজেটিভ আসে ২৭ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ২১ জন। ৬ জনের মধ্যে মীরসরাই ১ জন, পটিয়ার ১ জন, সীতাকুণ্ডের ১ জন, বাঁশখালী ১ জন, চন্দনাইশ ১ জন ও হাটহাজারীতে ১ জন রয়েছে।

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষা করা হয় ৭৪ জনের। তার মধ্যে পজেটিভ আসে ২৪ জনের। এদের মধ্যে খাগড়াছড়ি ২জন, পটিয়ায় ৮জন, সীতাকুণ্ড ৭জন, হাটহাজারী ৬জন ও বাঁশখালীতে ১জন।

 

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার লোহাগাড়ার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরা ৫ জনই লোহাগাড়া উপজেলার।