করোনা জয় করে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ০৯:৫৩ পিএম

করোনা জয় করে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন ছবি: সিটিজেন নিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে এখন সুস্থ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। সোমবার (১৮ মে) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি আজ দুপুরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরলাম। এখন একদম করোনামুক্ত বলা যাবে আমাকে।’

জানা যায়, গত ৩ মে মুনতাসীর মামুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন তার করোনা ভাইরাস শনাক্ত হয়। মুগদা হাসপাতালে অবস্থার উন্নতি না হওয়ায় ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে স্থানান্তর করা হয়। ৬৯ বছর বয়সী মুনতাসীর মামুন তখন শ্বাসকষ্টের পাশপাশি হৃদযন্ত্রের জটিলতাও ভুগছিলেন।