নতুন শনাক্ত ১৬০২; মারা গেছেন ২১জন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ০২:৩১ পিএম

নতুন শনাক্ত ১৬০২; মারা গেছেন ২১জন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২১ জন।আজ সোমবার (১৮ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় সাড়ে তিনশ জনে। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন। মোট শনাক্ত ২৩ হাজার ছাড়ালো।