‘বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ০২:২৫ পিএম

‘বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে’ ছবি: ইন্টারনেট

করোনার দুর্যোগকালে বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে এবং জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৮ মে) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দলে দলে মানুষ গ্রামে যাচ্ছেন। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের মানুষের অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এসময় সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম নিয়মের উপেক্ষা নিজের ও আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরিব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।