বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘আম্ফান’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১২:০৫ পিএম

বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘আম্ফান’ ছবি: সিটিজেন নিউজ

বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় আম্ফান। সোমবার (১৮ মে) ভোরেই ভারতের মৌসম ভবন  জানিয়েছে, ভোরের দিকে বঙ্গোপসাগরের মধ্যভাগে পৌঁছেছে ভয়ঙ্কর এ ঘূর্ণিঝড়।

মৌসম ভবনের আপডেট অনুযায়ী, ভোরে ঝড়টি অবস্থান করছিল ওডিশঅর পারাদ্বীপ থেকে ৮৭০ কিলোমিটার দূরে। কয়েক ঘণ্টার মধ্যেই চরম আকার ধারণ করবে বলেও জানানো হয়।

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় উপকূলের সুন্দরবন এলাকায় জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সুন্দরবনের বিভিন্ন এলাকার বিধায়ক, বিডিও, পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা।