করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১১:৩৭ এএম

করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য ছবি: ইন্টারনেট

করোনায় আক্রান্ত হয়ে মজিবুর রহমান তালুকদার (৫৬)নামে আরও এক পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই)  মারা গেছেন।সোমবার (১৮ মে) পুলিশ সদরদপ্তর থেকে তার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনা যুদ্ধে জীবন দিলেন।

নিহত মজিবুর রহমান স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।  সেখানে তিনি আজ সোমবার (১৮ মে) সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।