করোনা আক্রান্তদের জেলা ভিত্তিক তালিকা দেখুন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১০:৫৯ এএম

করোনা আক্রান্তদের জেলা ভিত্তিক তালিকা দেখুন ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গতকাল রোববার (১৭ মে) নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৩২৮ জনের। এ ছাড়া নতুন করে ১হাজার ২৭৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২২ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মোট আক্রান্ত ৯ হাজার ৫৬৫ জন। দেশে মোট আক্রান্তের ৫৭ দশমিক ৩৮ ভাগ রোগী ঢাকায় রয়েছে।

এদিকে, ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ১ হাজার ৪৬৩ জন। ঢাকা বিভাগের পাশাপাশি চট্টগ্রাম বিভাগে উল্লেখজনক হারে রোগী বাড়ছে। চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত ১ হাজার ৬৪৪ জন রোগী শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের ৯ দশমিক ৮৬ ভাগ। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে আজ সোমবার (১৮ মে) এসব তথ্য জানা গেছে।

বিভাগ অনুযায়ী বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা :

ঢাকা বিভাগ

গাজীপুরে ৫২৭ জন, কিশোরগঞ্জে ২০৭, নরসিংদীতে ১৭৪, মাদারীপুরে ৬৪, মুন্সীগঞ্জে ৩২৯, মানিকগঞ্জে ৩৮, রাজবাড়ীতে ২০৭, গোপালগঞ্জে ৮৩, টাঙ্গাইলে ৪০, শরীয়তপুরে ৭১ ও ফরিদপুরে ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় ৬৯৫ জন, কুমিল্লায় ২৯৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭, চাঁদপুরে ৮১, খাগড়াছড়িতে ৭ জন, রাঙামাটিতে ২৭, কক্সবাজারে ১৮৫, বান্দরবানে ছয়জন, ফেনীতে ৭৬, লক্ষ্মীপুরে ৮৯ ও নোয়াখালীতে ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট জেলায় ৪৮ জন, মৌলভীবাজারে ৩৯, হবিগঞ্জে ১১২ ও সুনামগঞ্জে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর জেলায় ২৭২ জন, গাইবান্ধায় ২৬, নীলফামারীতে ৫২, কুড়িগ্রামে ৫৪, লালমনিরহাটে ২৩, পঞ্চগড়ে ১৫, ঠাকুরগাঁওয়ে ২৭ ও দিনাজপুরে ৫৬ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা জেলায় ২৭ জন, যশোরে ১০৮, নড়াইলে ১৬, মাগুরায় ২৩, ঝিনাইদহে ৪৪, বাগেরহাটে ৮ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৭ ও চুয়াডাঙ্গায় ৮৭ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলায় ২৯৫ জন, জামালপুরে ১২০, নেত্রকোনায় ১০৮ ও শেরপুরে ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল জেলায় ৬০ জন, বরগুনায় ৩৭, ঝালকাঠিতে ১৬, পিরোজপুরে ৭ জন, ভোলায় ১২ ও পটুয়াখালীতে ২৯ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী জেলায় ৩২ জন, নাটোরে ১৪, জয়পুরহাটে ৬৯, বগুড়ায় ৪৫, পাবনায় ১৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫, সিরাজগঞ্জে ৭ জন ও নওগাঁয় ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।