নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ১১:৫২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনার হটস্পটে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। এরই মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন।
রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোকে। সেখানে আইসিইউসহ ৪’শ শয্যার বিপরীতে রোগী রয়েছে ৭১৬ জন। জরুরী ভিত্তিতে বেসরকারি হাসপাতালগুলোকে চুক্তিবদ্ধ না করলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। আর, লকডাউন শিথিল ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চট্টগ্রাম করোনার হটস্পটে পরিণত হয়েছে মন্তব্য বিশিষ্টজনদের।
এদিকে, রোগী বেড়ে যাওয়ায় নতুন করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসার অনুমতি দেয়া হয়েছে।
চট্টগ্রামে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় এপ্রিল মাসের ৩ তারিখ। গত ৪ঠা মে পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয় ৮৯ জন। গত ১৫ দিনে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে করোনার হটস্পটে পরিণত হয়েছে বন্দরনগরী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.