পরীক্ষা ৫০১ জনের; পজেটিভ ৯৩

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৭ , ১১:০৩ পিএম

পরীক্ষা ৫০১ জনের; পজেটিভ ৯৩ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৫০১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৯৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। রবিবার (১৭ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু),  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৪৭ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৪১ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ২৩ জন। ১৭ জনের মধ্যে বোয়ালখালীর ৪ জন, পটিয়ার ৫ জন, সীতাকুণ্ডের ২ জন, বাঁশবাড়িয়ার ১ জন, ও রাঙ্গুনিয়ার ৫ জন রয়েছেন। ১ জন বিভাগীয় জেলা লক্ষ্মীপুরের। তবে চট্টগ্রামের মধ্যে ৩ জনের রিপোর্ট পুরানো বলে জানায় সিভিল সার্জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষা করা হয় ৮৭ জনের। তার মধ্যে পজেটিভ আসে ১২ জনের। ১২ জনই চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ১৩০ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩৪ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরে অবস্থানরত আছেন ৩১ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন। বাকি ১ জন কুমিল্লার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার লোহাগাড়ার ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের ৫ জন এবং লোহাগাড়া মা-মণি হাসপাতালের ১ জন আছেন।