নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৫:৩২ পিএম
শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ডিএসসিসি নির্বাচনে জয়ী হওয়ার তিন মাস পর শনিবার আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নিয়েছেন তাপস। তিনি ৫ টি বিষয় অগ্রাধিকার রেখে আজ থেকে কাজ শুরু করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.