করোনা জয়ে যুক্ত হলেন আরও ৪৬ পুলিশ সদস্য

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৫:২৭ পিএম

করোনা জয়ে যুক্ত হলেন আরও ৪৬ পুলিশ সদস্য ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে বাড়ি ফিরলেন আরও ৪৬ পুলিশ সদস্য। করোনা ভাইরাস (কভিড-১৯) পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। পরে রবিবার (১৭ মে) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসকদের আন্তরিক সেবা এবং আক্রান্ত রোগী তাদের দৃঢ় মনবলে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তারা।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: সাইফুল ইসলাম সানতু ৪৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ৪৬ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দুই শতাধিক পুলিশ সদস্য।