মৃত্যু ১৪; পজেটিভ ১২৭৩ জনের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০২:৪৪ পিএম

মৃত্যু ১৪; পজেটিভ ১২৭৩ জনের ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭২ জন। যা মোট আক্রান্তের ১৯ দশমিক ৬৪ শতাংশ।