নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গ্রেফতারকৃত এক অভিযুক্ত নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের বড়ুয়াপাড়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শওকত ওরফে সালু (৪০)। তিনি চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাছি মিয়ার ছেলে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত শওকত হত্যা ও অস্ত্র মামলার আসামী। গতরাতে শওকতকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে শওকতের লোকজন গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
অস্ত্র উদ্ধার অভিযান ও শওকতের বিরুদ্ধে দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বোয়ালখালী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আরিফ সিটিজেন নিউজকে জানান, শওকতের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
তিনি বলেন, শুক্রবার রাতে চরণদ্বীপে গুলিতে মো. নাছের (৪০) নামে একজন খুন হন। এ ঘটনায় শওকত ও তার ভাই জসিমকে অস্ত্রসহ আটক করা হয়। এরপর শওকতকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে শওকতের লোকজনের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়।
আরিফ বলেন, ঘটনাস্থল থেকে একটি একটি একনলা বন্দুক, গুলি ও গুলির খোঁসা এবং দেশিয় তৈরি চাপাতি, রামদা উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সিটিজেন নিউজকে জানান, শওকতকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে শওকতের লোকজন অতর্কিত পুলিশের ওপর গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালালে অস্ত্রধারীরা পালিয়ে গেলে শওকতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.