প্রতিদিনই ঈদের ঘরমুখো মানুষের চাপ ফেরিঘাটে

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ১২:০৮ পিএম

প্রতিদিনই ঈদের ঘরমুখো মানুষের চাপ ফেরিঘাটে ছবি: ইন্টারনেট

শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে ঈদ উপলক্ষ্যে  ঘরমুখো মানুষের ভিড় বেড়েই চলেছে ফেরিঘাটে। গণপরিবহণ বন্ধ থাকায় তারা ফিরছেন বিকল্প যানবাহনে।প্রতিদিনের মত আজ  রবিবারও (১৭ মে) একই চিত্র দেখা যায় শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকালে ফেরিতে পদ্মা পাড়ি দেয়ার অপেক্ষায় অন্তত ২ শতাধিক যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকও রয়েছে। এই ঘাটে আজ চলছে ১৩টি ফেরি। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে ফেরিঘাটে বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা।

অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও একই চিত্র। এই ঘাটে চলছে ছোট বড় ১৫টি ফেরি। গত ২৪ ঘণ্টায় এই ঘাট দিয়ে পার হয়েছে প্রায় আড়াই হাজার ছোট যান ও ১ হাজারের বেশি ট্রাক। ঘাট কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক ফেরিতে আড়াইশোর বেশি যাত্রী পার হচ্ছেন। তবে এই ঘাটে দেখা যায়নি প্রশাসনের তৎপরতা।