নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০১৯-০৬-১৫ , ০৯:৪৫ পিএম
ছবি: ইন্টারনেট
ডা. দেবী শেঠীর তত্ত্বাবধানে পরিচালিত হবে ইম্পেরিয়াল হাসপাতালের হৃদরোগ বিভাগ। তাই বিভাগটির নামকরনও করা হয়েছে ভারতে অবস্থিত ডা.দেবী শেঠীর প্রতিষ্ঠিত নারায়ন ইনস্টিটিউশন অব কার্ডিয়াক সাইন্সের সাথে মিল রেখে। ইম্পেরিয়াল হাসপাতালের এই বিভাগটির নামকরন করা হয়েছে ইম্পেরিয়াল-নারায়ন কার্ডিয়াক সেন্টার।
বিষয়টি নিশ্চিত করে ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা.রবিউল হোসেন বলেন,আমাদের এখানে হৃদরোগ বিভাগটি ডা.দেবী শেঠী দেখবেন। তিনি ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেজ্ঞ। তার সুদক্ষ পরিচালনায় এগিয়ে যাচ্ছে নারায়ন ইনস্টিটিউশন অব কার্ডিয়াক সাইন্স। তার প্রতিষ্ঠানের চিকিৎসক ও নার্সরা এখানে সেবা দিবেন। ইতোমধ্যে আমরা হৃদরোগ বিভাগটিতে পরামর্শমত সকল আধুনিক যন্ত্র-পাতি সংযোজন করেছি।
হাসপাতাল সূত্র বলছে, এটি হবে চট্টগ্রামের অন্যতম ও বিশেষায়িত হাসপাতাল। যেখানে চট্টগ্রামসহ সারাদেশের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিতকরনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সাত একর জায়গার উপর ৯০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই হাসপাতালে রয়েছে নার্স ট্রেনিং সেন্টার, ৬৪ বেডের আইসিইউ ও সিসিইউ, ১৬ টি নার্স স্টেশন, ৪৪ বেডের নিউনেটাল ইউনিট,৮ টি পেডিয়াট্রিক আইসিইউ, ৬২ টি কনসালটেন্ট রুমের বর্হিবিভাগ এবং ১৪ টি মডিউলার অপারেশন থিয়েটার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.