নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৯:১৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। রবিবার (১৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া বেঁড়িবাধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গার নাম সাকের (২৩)। তিনি উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬ এর বাসিন্দা।
বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
বিজিবি’র দাবি, বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা সাকের একজন মাদক ব্যবসায়ী।
টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার গোপন খবরে নয়াপাড়া লবণের মাঠে কৌশলী অবস্থান নেন।
কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে কয়েকজন লোক বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে বেঁড়িবাধে পৌছলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এরপর তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে মাদক কারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অবস্থায় সাকেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দেওয়া হয়। পরে মাদক কারবারিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.