চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৭১৬ জনে

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ১২:২৯ এএম

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৭১৬ জনে ছবি: গুগল ম্যাপ

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। নতুন আক্রান্তদের তালিকায় নাম উঠল একজন আইনজীবী ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। তালিকায় রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর এক সাংবাদিক এবং ৬ জন পুলিশ সদস্যও। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে নতুন করে আরও ৮৩ জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মহনগরে ৫৪ জন, বিভিন্ন উপজেলায় ২৪ জন এবং চট্টগ্রামের বিভাগীয় জেলায় রয়েছে ৫জন।