নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১১:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে তিনটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৩৯৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। শনিবার (১৬ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)
চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২২১ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩৫ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ১৯ জন। চট্টগ্রাম জেলার উপজেলায় ৯ জন এবং বাকি ৫ জন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
চট্টগ্রাম জেলার ৯ জনের মধ্যে হাটহাজারীর ৪ জন, সীতাকুণ্ড ২ এবং পটিয়াতে ৩ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষা করা হয় ৮৩ জনের। তার মধ্যে পজেটিভ আসে ১২ জনের। ১২ জনই চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ৯১ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩৮ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরে অবস্থানরত আছেন ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৩ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.