জালালাবাদে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০৯:০৬ পিএম

জালালাবাদে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসে বিপর্যস্ত পরিবারের জন্য ভালোবাসার উপহার স্বরুপ ৫শ’ পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৬ মে) বিকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সমাজ সেবক মো. রেজাউল আলম রিপন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এমআরএ হৃদয়ের সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল আলম (বি.কম.)এর সভাপতিত্বে ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চসিক মেয়রপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম সগীর, ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক মো. ইয়াকুব, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. ইব্রাহিমসহ ২নং জালালাবাদ ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ, ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আমিন, সমাজ সেবক আফনান মাহমুদ চৌধুরী তুরিন, ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন হোসাইনী, কায়েস হাসেমী সুমন, ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক আমিরুজ্জামান জনি ইফতেখার সুজন, বায়েজিদ থানা ছাত্রলীগের শফিউল আলম শফি, তানজিল বিন রফিক, কৃষ্ণ কুমার, বিজয় দাশ, মো. রিপন, আসিফ ইমদাদ, ছাত্রনেতা সাব্বির, রাকিব, আল আমিন, তুহিন, সজীব, আরিফ, মাহিদ, রিজভী, রাকিব, ইয়াকুব ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।