করোনা রোগীর চিকিৎসা হবে চমেক হাসপাতালেও

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০৮:০৪ পিএম

করোনা রোগীর চিকিৎসা হবে চমেক হাসপাতালেও ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও। আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধির কারণে স্বাস্থ্য অধিদপ্তর এ অনুমোতি দিয়েছে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি সিটিজেন নিউজকে জানান, চকেম হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ (শনিবার) স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা চিকিৎসার অনুমতি প্রদান করেছেন। এখন থেকে চমেক হাসপাতালেও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয় হবে।

প্রাথমিক পর্যায়ে চমেক হাসপাতালে ১০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান ডা. হাসান শাহরিয়ার কবির।