নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০৭:৫২ পিএম
ছবি: প্রতীকী
চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় সাবেক এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শনিবার (১৬ মে) দুপুরে বায়েজিদ থানাধীন অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যাংক কর্মকর্তার নাম নূরুল ইসলাম (৭২)।
বায়েজিদ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই্) সাইফুল ইসলাম সিটিজেন নিউজকে জানান, রাস্তা সংস্কারের কাজের কারণে একদিকে চলালতরত ট্রাক একটি রিকশাকে চাপ দিলে রিকশা আরোহী নূরুল ইসলাম ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পড়ে। এতে ঘটনাস্থলেই নূরুল ইসলামের মৃত্যু হয়।
বায়েজিদ থানার দায়িত্বপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহত সাবেক ব্যাংক কর্মকর্তা নূরুল ইসলাম বায়েজিদ থানাধীন ভক্তপুর চৌধুরী ম্যানশনের নিজ বাড়িতে থাকতেন। তিনি ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.