চলমান থাকবে ভার্চুয়াল কার্যক্রম
আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০২:৫৭ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে সংক্রমন বিস্তার রোধে দেশের সমস্ত আদালতের ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ান হয়েছে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও দেশের সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার (১৬ মে) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তবে এ সময়ে দেশের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রশাসন জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন আদালতের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতসমুহে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.