বোয়ালখালীতে গুলিতে একজন নিহত; অস্ত্রসহ আটক ২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১১:১২ এএম

বোয়ালখালীতে গুলিতে একজন নিহত; অস্ত্রসহ আটক ২ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় যাকাতের টাকা বন্টানের ইস্যুতে দুই পক্ষের মাঝে মারামারির এক পর্যায়ে গুলিতে ছুঁড়লে একজন নিহত হয়। শুক্রবার (১৫ মে) মধ্য রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম মো. নাছের (৪০)। তিনি খলিল তালুকদার বাড়ির মদনের ছেলে।

এ ঘটনায় নিহত নাছেরের বাবা মদনও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যাকাতের টাকা বন্টন নিয়ে যে দুটি গ্রুপে মারামারি হয় ওই গ্রুপ দুটির একটিতে ছিলেন মো. নাছের এবং অপরটিতে ছিলেন শওকত ও জসিম।

পুলিশে বলছে, নাছের ও শওকতের মাঝে দীর্ঘদিন যাবত আধিপত্যের দ্বন্দ্ব রয়েছে। এর আগের তারা বিভিন্ন সময়ে মারামারি ও সংঘর্ষে জড়িয়েছে।

বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সিটিজেন নিউজকে জানান, শুক্রবার রাতে স্থানীয় এক ব্যক্তি যাকাতের টাকা বিতরণের সময় দুই গ্রুপের নাছের ও শওকত তর্ক-বিতর্ক করতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের গোলাগুলি হলে নাছের গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে। এরা হলেন শওকত ও জসিম। তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, নিহত নাছেরের বিরুদ্ধে বোয়ালখালী থানায় ৭টি মামলা রয়েছে।