নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১১:০৯ এএম
ছবি: প্রতীকী
চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৩ মামলায় অভিযুক্ত নূরুল আনসার (৪২) নামে একজন নিহত হয়েছে। শনিবার (১৬ মে) রাত পৌঁনে ২টা দিকে উপজেলার বাহারছড়ার ইলশাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি দেশিয় একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি, শর্টগানের গুলির ৭টি খোসা ও দেশিয় ধারালো কিছু অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, নিহত নূরুল আনসারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১৩ টি মামলা রয়েছে।
পুলিশ বলছে, নিহত নূরুল আনসারকে গ্রেফতার করতে পুলিশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত মঙ্গলবার বাঁশখালী থানাধীন এলাকায় একজন হাফেজকে গুলি করে মারে নূরুল আবছার। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় নূরুল আনসারের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায়।
বাঁশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কামাল উদ্দিন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরুল আনসারের অবস্থান জানতে পেরে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ইলশা এলাকায় অভিযান চালানো হয়। পরে নূরুল আনসার ও তার সহযোগীরা টেঁর পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, এক পর্যায়ে নূরুল আনসার বাহিনীর সদস্যরা পিছু হটলে ঘটনাস্থলে নূরুল আনসারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি তদন্ত কামাল উদ্দিন সিটিজেন নিউজকে আরও বলেন, নিহত নূরুল আনসারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত নূরুল আনসার বাহারছড়া ইউনিয়নের ইলাশ গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.