নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১০:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে তিনটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৪৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। শুক্রবার (১৫ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)
চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৫৫ জনের। তার মধ্যে পজেটিভ আসে ২৫ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ১৩ জন। চট্টগ্রাম জেলার আনোয়ারায় ২ জন এবং সীতাকুণ্ডের ২ জন। বাকি ৮ জন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
এদের মধ্যে, হালিশহরে ১, অলংকারে ১, ফকিরহাটে ১, মা ও শিশু হাসপাতালে ১,দামপাড়া পুলিশ লাইনে ৫, ফিল্ড হাসপাতালে ১, আগ্রাবাদের হাজীপাড়ায় ১, দেওয়ানহাটে ১ ও বিআইটিআইডির ফ্লু কর্নারের ১ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষা করা হয় ১০০ জনের। তার মধ্যে পজেটিভ আসে ১৩ জনের। এদের মধ্যে ৪ জন চট্টগ্রাম জেলার হাটহাজারীর ৩ জন ও চন্দনাইশের ১ জন। বাকি ৯ জন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ১০৯ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৪৭ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরে অবস্থানরত আছেন ৪৫ জন এবং সীতাকুণ্ডে ১ জন ও বোয়ালখালীতে ১ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.