সিএমপিতে করোনা উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৩:৫৩ পিএম

সিএমপিতে করোনা উপসর্গে পুলিশ সদস্যের মৃত্যু ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের (সিএমপি) এক পুলিশ সদস্যর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। হালকা জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ওই কনস্টেবলের নাম মো.নাঈমুল হক (৩৮)।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টা দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এরআগে বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পরীক্ষার জন্য নাঈমুলের নমুনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাতে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনস্টেবল নঈমুল হক। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তিনি মারা যান। মৃত্যুর পর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।