‘করোনায় মৃত্যু নিয়ে অনেকে মিথ্যাচার করছে’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৩:১১ পিএম

‘করোনায় মৃত্যু নিয়ে অনেকে মিথ্যাচার করছে’ ছবি: ইন্টারনেট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসে মৃত্যুর পর পরীক্ষা করে দেখা যাচ্ছে কেউ পজিটিভ এবং নেগেটিভ দুটোই আসছে। এসব মৃত্যু নিয়েও অনেকে মিথ্যাচার করছে। জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃস্টির অপতৎপরতায় লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইস্ট করে অপপ্রচার তথা গুজব চালাচ্ছে।

শুক্রবার (১৫ই মে) সকালে, ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন,করোনাভাইরাস জনিত সৃষ্ট এ সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫' পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। ইতিমধ্যেই যারা মৃত্যুবরণ করেছে, ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত্যুবরণ করেছে।