র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১১:১৬ এএম

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত ছবি: ইন্টারনেট

রাজধানীর বনানী টিএন্ডটি মাঠে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলিল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে- বৃহস্পতিবার দিবাগত রাতে) মধ্যরাতে দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি- জলিল মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে টিএন্ডটি মাঠে মাদকের একটি চালান হস্তান্তর করা হবে। সেখানে অবস্থান নেয় র‍্যাব সদস্যরা। কিন্তু মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি ছুঁড়ে। নিজেদের রক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুঁড়লে জলিল নিহত হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছে বলে দাবি করে করে র‍্যাব।