নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১১:০৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
'গার্ড অব অনার' দেয়ার পর জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ই মে) সকালে, ড. আনিসুজ্জামানের মরদেহ দাফনের জন্য আজিমপুর কবরস্থানে আনা হয়। সকাল সোয়া ১০টায়, তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গার্ড অব অনারের সম্মান দেয়া হয়।
পরে, স্বাস্থ্যবিধি মেনে সমাহিত করা হয় এই শিক্ষাবিদকে। এর আগে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন স্বজন মারকাজুল ইসলাম ও পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ই মে) বিকালে, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আনিসুজ্জামান। তার মৃত্যুর পরে করোনাভাইরাস টেস্টে আনিসুজ্জামানকে করোনা পজিটিভ পাওয়া যায়। তাই পূর্বঘোষিত সব কর্মসূচি বাতিল করা হয়।
এর আগে, গত ২৭শে এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সব ক্রান্তি লগ্নে অসামান্য অবদান রাখা এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতিসহ সকল মহলের মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.