চট্টগ্রামে করোনা আক্রান্তদের তালিকা দেখুন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১০:৫৭ এএম

চট্টগ্রামে করোনা আক্রান্তদের তালিকা দেখুন ছবি: ইন্টারনেট

চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৪৪২ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বৃহস্পতিবার (১৪ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবারে করোনা আক্রান্তদের একটি তালিকা শুক্রবার সিটিজেন নিউজের হাতে পৌঁছে। যেখানে চট্টগ্রাম শহর ও উপজেলা এলাকাগুলোর নাম জানা গেছে।

চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল।

বিআইটিআইডি (ফৌজদারহাট)

২৭৫ জনের করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনাভারাস পজেটিভ আসে। ৩৩ জনের মধ্যে চট্টগ্রাম শহর এলাকায় রয়েছেন ২৬ জন, উপজেলায় আছেন তিনজন এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় আছে চারজন।

চট্টগ্রাম শহর এলাকার মধ্যে ২৬ জনের অবস্থান- চট্টগ্রাম মেডিকেল কলেজের ১জন, কর্ণফুলির শিকলবাহা, পতেঙ্গার খাজুরতলার, বায়েজিদের বার্মা কলোনী, বন্দরের ফ্রি-পোর্ট, কালাপোল ও অক্সিজেন এলাকার ২জন, কোতোয়ালীর পাথরঘাটা, কাটগড়, চান্দগাঁও, ফৌজদারহাট, ফিরিঙ্গি বাজারে ৩জন, অলংকার, বন্দর, ফৌজদারহাট, মেয়র গলি, ফিরোজশাহ কলোনী, কোতোয়ালীর আলকরণের ৪জন ও শিল্প পুলিশের রয়েছে ৩জন।

জেলার তিন উপজেলার তিন জনের অবস্থান- রাঙ্গনিয়া, বাঁশখালী ও বোয়ালখালীতে ১ জন করে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

৭১ জনের করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনাভারাস পজেটিভ আসে। ৬ জনের মধ্যে চট্টগ্রাম জেলার উপজেলায় আছেন এবং বাকি ১১ চট্টগ্রাম বিভাগীয় জেলায় আছেন।

উপজেলার মধ্যে আক্রান্তদের অবস্থান-পটিয়ার ২ নম্বর শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ১ জন ও তার শিশু সন্তান, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, বৃদ্ধসহ ২জন ও গোবিন্দ্রখীল ৮ নম্বর সড়কের ২জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

৬৬ জনের করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৬ জনের করোনাভারাস পজেটিভ আসে। ১ জনের মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আছেন এবং বাকি ২৫ চট্টগ্রাম শহরের নিউমুরিং এলাকা ১জন, ফিরিঙ্গিবাজার, হালিশহর, ডবলমুরিং, লালখান বাজার এমএম আলী রোড, কর্ণফুলী, চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লক, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডের চিকিৎসক, পতেঙ্গা, নন্দনকানন, চকবাজারের চিকিৎসক, অক্সিজেন মোড় জাহান ভিলা, কোতোয়ালীর সতীশ বাবু লেইনে ২ জন, গোসাইলডাঙ্গা আজিজ মসজিদ, আসাদগঞ্জ, আগ্রাবাদ, কোরবানীগঞ্জ, টেরিবাজার, গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, কোতোয়ালীর খলিফাপট্টি, পতেঙ্গা ও কোতোয়ালীতে ৪৫ বছরের নারী রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসাপাতল

যেখানে চট্টগ্রাম জেলার ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, ওই ৩০ জনের সবারই ফলাফল নেগেটিভ আসে।