করোনা-ডেঙ্গু প্রতিরোধে ৩০ কোটি ৬৩ লাখ টাকা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ১০:১৪ পিএম

করোনা-ডেঙ্গু প্রতিরোধে ৩০ কোটি ৬৩ লাখ টাকা ছবি: ইন্টারনেট

করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের জন্য ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ থোক বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।স্থানীয় সরকারের মন্ত্রণালয়রে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর মধ্যে ১২টি সিটি কর্পোরেশনের জন্য ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং ৩২৮টি পৌরসভার জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্ধ দেয়া হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ১২টি সিটি করপোরেশনে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পাদনের জন্য ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং ৩২৮টি পৌরসভায় জীবানুনাশক ও সুরক্ষা সামগ্রী কেনার জন্য মোট ১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।