চার গবেষণাগারে পজেটিভ ৭৬ জনের

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৯:৫৩ পিএম

চার গবেষণাগারে পজেটিভ ৭৬ জনের ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৪৪২ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বৃহস্পতিবার (১৪ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল।

চট্টগ্রাম বিআইটিআইডি (ফৌজদারহাট)

চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৫৭ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৩৩ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ২৬ জন। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ৩ জন হলো রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও বাঁশখালিতে ১জন করে। বাকি ৪ জন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষা করা হয় ৭১ জনের। তার মধ্যে পজেটিভ আসে ১৭ জনের। এদের মধ্যে চট্টগ্রাম জেলার পটিয়ায় ৬ জন এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় ১১ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ৬৬ জনের। তার মধ্যে পজেটিভ আসে ২৬ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরে অবস্থানরত আছেন ২৫ জন এবং উপজেলায় রয়েছেন ১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩০ জনেরই করোনাভাইরাস নেগেটিভ আসে বলে জানায় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।