নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
তৈরি পোশাকসহ সকল খাতের শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন, তবে কর্মস্থল ত্যাগ না করার জন্য রয়েছে কঠোর নির্দেশনা। শতভাগ বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দর সর্বসম্মতিতে ঈদের ছুটি তিন দিন ২৩, ২৪, ২৫ মে দেয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া কোন শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়। মালিকগণ শ্রমিকদের চলতি মে মাসের বেতন নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন।
পরে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী ঈদের আগেই শতভাগ বোনাস প্রদানের আহ্বান জানান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.