জুনে বসছে সংসদের বাজেট অধিবেশন

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৮:২১ পিএম

জুনে বসছে সংসদের বাজেট অধিবেশন ছবি: ইন্টারনেট

করোনাকালে আবারও বসতে যাচ্ছে জাতীয় সংসদের বৈঠক। আগামী ১০ বা ১১ জুন একাদশ সংসদের অষ্টম বাজেট অধিবেশন শুরু হবে। এতে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী জানান, বাজেট অধিবেশনে সব সংসদ সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। তবে যার যে দিন বক্তব্য থাকবে শুধুমাত্র সেই দিনই তাকে সংসদে উপস্থিত থাকলেই হবে।

সাধারণত বছরের এই বাজেট অধিবেশন দীর্ঘ হলেও এবার এই বাজেট অধিবেশনের মেয়াদ হবে সংক্ষিপ্ত হবে বলেও জানান তিনি। কভিড-১৯ জনিত পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৭ জুনের মধ্যে সংসদের বৈঠক শুরু করতে হবে। একই সঙ্গে ৩০ জুনের আগে যে কোনো সময়ে বাজেট পাস করার বাধ্যবাধকতাও সংবিধানে রয়েছে।