নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৫:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নৌ পুলিশের সহায়তায় বেঁচে গেল ৫৭টি মহিষ। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর হাতিয়ার নলচিরা ঘাটের কাছে ভাসমান অবস্থায় মহিষগুলো উদ্ধার করে নৌ-পুলিশ। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত জোয়ারের পানিতে বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে যায়। সময় মতো নদী থেকে উদ্ধার করা না গেলে মহিষ গুলোকে বাচাঁনো যেতো না।
বুধবার (১৩ মে) সকালে নদীতে স্পিডবোট চলাচলের সময় চালক দেখতে পায় নদীতে মহিষের একটি দল ভেসে যাচ্ছে। বিষয়টি চালক নলচিরা ঘাটের পুলিশকে অবহিত করে। পরে নলচিরা ঘাটের নৌ-পুলিশের একটি টিম নদী থেকে মহিষের দলটিকে উদ্ধার করে। এতে ছোটবড় মিলিয়ে ৫৭টি মহিষ রয়েছে।
হাতিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মেঘনা নদী থেকে ৫৭টি মহিষ উদ্ধার করার পর আমরা তথ্য যাচাই বাচাই করে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করেছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.