নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৩:০৭ পিএম
ছবি: ইন্টারনেট
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সারা দেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। হাওরে শতভাগ এবং সারাদেশে ৪৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষি বিভাগের তথ্য থেকে জানা গেছে, কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ন্যায্য মূল্য পাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয় থেকে ধানের দাম ও কৃষির সমসাময়িক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অঞ্চলভেদে ধানের দাম প্রতি মণ ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, এবার ধানের যে দাম আছে মোটামুটি যুক্তিসঙ্গত। আমরা সব সময় চাই ধান-চালের দাম এমন একটা অবস্থায় থাকবে, যাতে কৃষকও খুশি থাকবে, আর সঙ্গে সঙ্গে যারা নিম্ন আয়ের মানুষ তারাও একটা যুক্তিসঙ্গত দামের ভিত্তিতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’
তিনি বলেন, এখন সারাদেশের সমতল ভূমিতে ধানকাটা চলছে। আবহাওয়াও মোটামুটি অনুকূল। ধান কাটাও বেশ এগিয়ে চলছে। শ্রমিকরাও সমতল ভূমিতে ফিরে এসেছে। সার্বিকভাবে ধানকাটা এগিয়ে চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.