নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০২:৫১ পিএম
ছবি: ইন্টারনেট
পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি করে মোট ২০০০ কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাস সঙ্কটে প্রবাসী, কর্মহীন বেকার ও গ্রামের মানুষকে ঋণ সহায়তা যোগাতে এ তহবিল দেয়ার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই নতুন ‘প্রণোদনা প্যাকেজের’ ঘোষণা আসে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাউকাউস অনুষ্ঠানে জানান, করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এটি হবে সরকারের ঘোষিত ১৮তম প্রণোদনা প্যাকেজ ।
এ পর্যন্ত সব মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার ১৮টি প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হল, যা দেশের মোট জিডিপির ৩.৬ শতাংশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.