নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৪ , ১০:৩১ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম জেলার পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলার সীমান্ত এলাকার একটি পাহাড় থেকে অস্ত্র তৈরির কারখানার সন্ধান বের করে র্যাব। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব ৭’র একটি অভিযানিক দল। এসময় বিপুল পরিমান অস্ত্র ও অস্ত্র তৈরির সারঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মো: রোকন (৩৮) ও মো: আবদুল (৩২)। এদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।
র্যাবের দাবি, আটক দুজনেই অস্ত্র তৈরির কারিগর।
র্যাব জানায়, তাদের কাছে তথ্য ছিলো ওই পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা রয়েছে। দীর্ঘদিন যাবত অনুসন্ধান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলার সীমান্ত এলাকার বাইল্ল্যার বাপের ডেবা পাহাড় নামের ওই পাহাড়ের গহীনে র্যাবের একটি দল অভিযান চালায়।
পরে গ্রেফতারকৃত রোকন ও আবদুলের দেয়া তথ্য মতে র্যাব বিপুল পরিমান অস্ত্র ও অস্ত্র তৈরির সারঞ্জাম উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রে মধ্যে রয়েছে- চারটি দেশিয় তৈরি ওয়ানশ্যুাটারগান, তিন রাউন্ড তাজা গুলি, ১০ রাউন্ড গুলির খোসা ও অস্ত্র তৈরির বিভিন্ন রকমের সরঞ্জমাদি।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো: মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা করে বিভিন্ন প্রকারের অস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করতো।
তিনি জানান, অস্ত্র, জঙ্গি, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত আছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.