আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ১০:৩০ এএম
ছবি: ইন্টারনেট
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে জাতীয় সড়কে উত্তরপ্রদেশ সরকারের একটি বাসের চাপায় ৬ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন, ২ জন আহত হয়েছেন। বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি খালি ছিল এবং চালক পলাতক বলেও জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
দেশটির পুলিশ জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনের কারণে পঞ্জাব থেকে হেঁটে বিহারের বাড়িতে যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা।
বিগত কয়েকদিনে বহু পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে, ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রে আউরঙ্গাবাদে রেললাইনের ওপর ঘুমাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.