নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ১০:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে চারটি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় ৩৭৯ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার (১৩ মে) রাতে সিটিজেন নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
চারটি গবেষণাগার হলো- ফৌজদারহাটের বিআইটিআইডি, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল।
চট্টগ্রাম বিআইটিআইডি
চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৩১ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৪৯ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থানরত ৩৩ জন। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ৫ জন। বাকি ১১ জন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষা করা হয় ৪৬ জনের। তার মধ্যে পজেটিভ আসে ২০ জনের। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় ১২ জন এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় ৮ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় ৯০ জনের। তার মধ্যে পজেটিভ আসে ৪৫ জনের। এদের মধ্যে চট্টগ্রাম শহরে অবস্থানরত আছেন ৪১ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় রয়েছেন ৪ জন।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের দু’জনেরই করোনাভাইরাস পজেটিভ আসে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.