বৃহস্পতি ও শনিবার

চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৭:৫২ পিএম

চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মে) ও শনিবার (১৬ মে) দুইদিন চট্টগ্রামের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ মে) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম।

তিনি জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি খুলশী গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া শনিবার (১৬ মে) একই কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম পাহাড়তলি এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি খুলশী গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাস এর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড শাট-ডাউন নিয়েছে। ফলে এর আওতাধীন এলাকাসমূহে বৃহস্পতিবার ওই সময়ে বিদ্যুৎ বন্ধ রাখা হবে।