আজীবন বাসা থেকে কাজ করতে পারবেন টুইট কর্মীরা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৭:০১ পিএম

আজীবন বাসা থেকে কাজ করতে পারবেন টুইট কর্মীরা ছবি: ইন্টারনেট

করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার নিজ কর্মীদের জানিয়ে দিয়েছে যে, তারা চাইলে আজীবন বাড়ি বসে কাজ করতে পারবেন। লকডাউনের সময় টুইটার বাড়ি থেকে কাজ করার যে ব্যবস্থা চালু করেছিল, সেটি কার্যকর হওয়ায় কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে সেই সঙ্গে কোম্পানি এটিও জানিয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে, তখন চাইলে কর্মীরা অফিসেও আসতে পারবেন। খবর বিবিসির। 

গত মার্চ মাস থেকেই এই কোম্পানিটি কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে। সেপ্টেম্বরের আগে তাদের অফিস চালু করার সম্ভাবনা নেই। টুইটারের ঘোষণাকে যুগান্তকারী বলে বর্ণনা করেছেন একজন ডিজিটাল উদ্ভাবন বিশেষজ্ঞ শ্রী শ্রীনিবাসন।