ডেঙ্গুতে আক্রান্ত ৩০০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

 স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৬:০৫ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত ৩০০ জন: স্বাস্থ্য অধিদপ্তর ছবি: প্রতীকী

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩শ'তে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী, এদের মধ্যে ২৯৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময় ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।