শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফের দাবি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০২:৪৯ পিএম

শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফের দাবি ছবি: সিটিজেন নিউজ

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের আগামী এক বছরের বেতন-ফি মওকুফের দাবি জানিয়েছেন বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বুধবার (১৩ মে) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় তিনদফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন দাবিতে ছাত্রফ্রন্টের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

দাবিগুলো হচ্ছে- সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ বছরের বেতন ফি মওকুফ করা, সকল অনাবাসিক শিক্ষার্থীদের বাসা ভাড়া মৌকুফে প্রজ্ঞাপন জারি ও সরকারি বরাদ্দ এবং পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইন ক্লাস বন্ধ করা। সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচি পালন করা হয়।

মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে লিমা আক্তার, সাজেদ ইসলাম, রেজোয়ান রায়, এমাদুল হক, সাইদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশে ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, করোনার লকডাউনের কারণে শিক্ষার্থীদের অনেকে বাড়ি ফিরতে পারেনি, আবার বন্ধ করা হয়েছে টিউশনি। অথচ এসব শিক্ষার্থীদের মেস ভাড়া গুনতে হচ্ছে। তাই তিনদফা দাবি বাস্তবায়নে অনুরোধ জানান ডাঃ মনীষা।